পৃষ্ঠাসমূহ

হিলারি ক্লিনটন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
হিলারি ক্লিনটন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৬ মে, ২০১২

হিলারির সফরের দ্বিতীয় দিন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়াকে এক হওয়ার পরামর্শ দিয়েছেন। অনুরোধ করেছেন, আলোচনার মাধ্যমে আগামী নির্বাচনের পদ্ধতি নিয়ে সমাধানে আসার। ঢাকা ছেড়ে যাওয়ার আগে তরুনদের সঙ্গে এক আড্ডায় এসব বলেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী।
দুই দিনের সফরের শেষ দিনে রাজধানীর এক স্কুলে ‘তরুণ বাংলাদেশিদের সঙ্গে আড্ডা’য় মেতেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটন। কথা বলেছেন, মন খুলে। তরুণদেরকে বাংলাদেশের ‘উন্নয়ন-নিয়ামক’ উল্লেখ করে হিলারি বলেন, উন্নয়নের পথে চ্যালেঞ্জ থাকে; সেগুলো মোকাবেলাও করতে হয়। বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিংবা শ্রমিকনেতার মৃত্যুর মতো ঘটনা বিশ্বের কাছে বাংলাদেশ সম্পর্কে বাজে ধারণা দেবে। হিলারি বলেন, শ্রমিক নেতা আমিনুল ইসলামের মৃত্যু কিংবা গুমের ঘটনাগুলো বাংলাদেশকে বাজে ভাবে বিশ্ব দরবারে প্রকাশ করবে। তিনি বিষয়টির সুষ্ঠু তদন্ত করার আহ্বান জানান।
বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, খুন-হত্যা, গুমের মতো ঘটনায় মানবাধিকার পরিস্থিতি নিয়ে নিজেদের উদ্বেগ জানানোর পাশাপাশি হিলারি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়ে দুই বড় দলের সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে।
‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছি এবং তাদের বলেছি এক সঙ্গে কাজ করতে’।
নানান সময়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে নিজেদের ‘উপদেশ’ শোনান মার্কিন কূটনীতিকরা। এমনটা কেন করেন; জানতে চাইলে হিলারির জবাব, যুক্তরাষ্ট্র কেবল বিশ্ব শান্তির স্বার্থেই উপদেশ দেয়। হিলারির জবাব, আমাদের কাছে যারা সহযোগিতা চায় তাদেরই আমরা সহযোগিতা করি। তাদের উপদেশও দেই। তবে সব কিছুর পরও তার কথা, আমরা শুধু চাই বাংলাদেশে গণতন্ত্র সুসংহত হোক।
বাংলাদেশের দূর্নীতির দিকে ইঙ্গিত করে হিলারি বলেন, দূর্নীতি একটি দেশকে পেছনের দিকে ঠেলে দেয়। এক প্রশ্নের উত্তরে হিলারি বলেন, যুক্তরাষ্ট্র ইসলাম বিরোধী নয়। বরং মার্কিনিদের সম্পর্কে এমন ভুল ধারণায় তিনি ব্যাথিত। দুপুরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ বিমানে ভারতের উদ্দেশে ঢাকা ছাড়েন হিলারি ক্লিনটন।
পান্থ রহমান

হিলারি ও প্রণবের সফর সম্পর্কে দীপু মনি

হিমালয় অববাহিকার নদীগুলোতে আন্তঃসংযোগ করবেনা ভারত। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে এমন প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি। সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তিস্তার সমস্যার সমাধানেও আশ্বাস দিয়েছেন প্রণব মুখার্জি। বিকেলে হিলারিকে বিদায় জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, এই সফর দুই দেশের সম্পর্ক সুদৃঢ় করবে।
বাংলাদেশ সফরে প্রণব মুখার্জির আনুষ্ঠানিক বৈঠক; পররাষ্টমন্ত্রী ডাক্তার দীপু মনির সঙ্গে। দুই দেশের মধ্যে ‘দেনা-পাওনা’ আর ‘প্রাপ্তি-অপ্রাপ্তি’ই আলোচ্য। ঝুলে থাকা তিস্তার পানি বন্টন চুক্তি আর সমাধানের অপেক্ষায় থাকা সীমান্ত সমস্যার পাশাপাশি কথা হয়েছে, টিপাইমুখে বাঁধ আর অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে। ডাক্তার দীপু মনি বলেন, তিস্তার ইস্যু নিয়ে আলোচনা চলছে; ওরা বলেছে দ্রুতই সমাধা হয়ে যেতে পারে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লী সফরে উল্লেখিত ‘কাঠামো চুক্তি’র আওতায় যৌথ কমিশনের বৈঠকে অংশ নিতে দিল্লী যাচ্ছেন তিনি। অন্যান্য ইস্যুগুলোর মধ্যে আলোচনা হবে, সীমান্ত হত্যার ইস্যুতেও। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজ (শনিবার) রাতেই দিল্লী রওনা হচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী পালন ও যৌথ কমিশনের বৈঠকে যোগ দিতে। আলোচনা হবে, সব বিষয়ে।
এর আগে কুড়ি ঘন্টার ঝটিকা সফর শেষে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে বিমানবন্দরে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি। সেখানে সাংবাদিকদের বলেন, হিলারির আহ্বানে সাড়া দিয়ে বিরোধী দলের উচিৎ সরকারের সঙ্গে আলোচনায় বসা। হিলারির বক্তব্যের সঙ্গে মিলিয়ে তিনি বলেন, সংসদই হওয়া উচিৎ গণতন্ত্র চর্চার স্থান।
দীপু মনি বলেন, হিলারি বাংলাদেশ সম্পর্কে অনেক ভালো ভালো কথাও বলেছেন। তবে সব পত্রিকা খারাপ কোটগুলো দিয়ে সংবাদ প্রচার করেছে।
আরেক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত এক খুনি যুক্তরাষ্ট্রে পালিয়ে আছে। হিলারি বলেছেন, তিনি দেশে ফিরে গিয়ে বিষয়টি রিভিউ করতে নির্দেশ দেবেন। তারপর কী করা যায় তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সংবাদ মাধ্যমের প্রতি অভিযোগ তুলে দীপু মনি বলেন, হিলারির তোলা রাজনৈতিক অস্থিরতা, খুন-গুমের ঘটনাই পত্রিকায় প্রাধান্য পেয়েছে; বাংলাদেশ সরকারের সাফল্যের কথাগুলো নয়।
পান্থ রহমান

শনিবার, ৫ মে, ২০১২

হিলারির সংবাদ সম্মেলন

বাংলাদেশে চলমান সমস্যাগুলোর সমাধানে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তিনি বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠায় পাশে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র।
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশেষ ফ্লাইটে চীন থেকে বিকেল ৪টা চল্লিশ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটন। বিশ্বরাজনীতির এই গুরুত্বপূর্ণ ব্যাক্তিকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি।
সন্ধ্যা ছ’টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হয় আনুষ্ঠানিক বৈঠক। ১০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দীপু মনি আর ৯ সদস্য নিয়ে বৈঠক করেন হিলারি ক্লিনটন। বৈঠকে বাংলাদেশের গণতন্ত্র, সুশাসন, রাজনীতি, অভ্যন্তরীণ এবং আঞ্চলিক নিরাপত্তাসহ সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সরাসরি সংবাদ সম্মেলনে যোগ দিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী জানান, দ্বিপাক্ষিক বৈঠকে প্রাধান্য পেয়েছে সহযোগিতার ইস্যুগুলো।
ডাক্তার দীপু মনি বলেন, আমাদের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পেয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটন বলেন, বাংলাদেশের গণতন্ত্র সুহসংহত হওয়া প্রয়োজন আর প্রয়োজনে আমরা তাদের সহযোগিতা করতে প্রস্তুত।
প্রশ্নোত্তরে সাংবাদিকদের হিলারি জানান, বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, খুন কিংবা গুমের মতো ঘটনাগুলো যুক্তরাষ্ট্রের নজরে এসেছে।
হিলারি বলেন, এ জাতীয় রাজনৈতিক অস্থিরতা থেকে বেরিয়ে আসতে হবে সরকারকে। রাজনীতি মানুষেরই স্বার্থে হওয়াই বাঞ্চনিয় বলে মন্তব্য তার।
আরেক প্রশ্নের উত্তরে হিলারি বলেন, গণতন্ত্রই একটি দেশের অর্থনৈতিক স্বচ্ছলতা দেয়; আর তাই গণতন্ত্রকে সুসংহত করতে এবং নিজেদের মধ্যে মতপার্থক্য দূর করতে সংলাপ জরুরী।
‘সুষ্ঠু ও গ্রহণযোগ নির্বাচন ও নির্বাচন পদ্ধতির স্বার্থে দুই দলের এক সঙ্গে কাজ করাটা জরুরী’, বলেছেন হিলারি।
দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক ধরে রাখতে প্রতিবছর দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী ও সচিব পর্যায়ে বৈঠক আয়োজনের জন্য সই হয় ‘অংশীদারী সংলাপ’ চুক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে চুক্তি সই করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
পান্থ রহমান

শুক্রবার, ৪ মে, ২০১২

৫ মে, শনিবার আসছেন হিলারি ও প্রণব

শনিবার বিকেলে ঢাকা আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আর রাতে পা রাখবেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি। দু’জনের সফরই দুই দিনের। এজেন্ডা ভিন্ন হলেও বাংলাদেশের সঙ্গে সহযোগিতার সম্পর্ক বাড়ানো ও সূদৃঢ় করাই তাদের সফরের উদ্দেশ।
সম্পর্কের ভিন্নতা থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটন আর ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির একই সময়ে ঢাকা সফর নিয়ে হচ্ছে নানান গুঞ্জন। কেউ কেউ এই দুই ‘হেভি-ওয়েট’ রাজনীতিকের ঢাকা সফরের মধ্যে সম্পর্ক খোঁজারও চেষ্টা করছেন। তবে এই দুই দেশের কূটনৈতিকদের মতো প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টারও একই মত, এটি শুধুই দ্বৈবক্রমে ঘটা। আর বিশেষজ্ঞরা হিলারির সফরকে দেখছেন ‘আঞ্চলিক সম্পর্ক জোরদার’-এর উপলক্ষ হিসেবে। যেখানে প্রণব মুখার্জির সফর শুধুই দ্বিপাক্ষিক ‘লাভ-ক্ষতি’র।
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ড. ইমতিয়াজ আহমেদ বলেছেন, কোন দেশের শীর্ষ কেউ কোন সরকারের শুরুতে আসলে এক রকম এবং শেষের দিকে আসলে তার বিশ্লেষণ অন্য রকম হয়। হিলারি এই সরকারের (আওয়ামী লীগ) শেষ সময়ে আসছেন; সে হিসেবে তিনি কী চান সেটাই এখন বড় ব্যাপার। ডক্টর ইমতিয়াজ মনে করেন, হিলারি এখন কিছু নিতেই আসছেন, দিতে নয়!
তবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভীর মতে, হিলারির সফর থেকে বাংলাদেশ পাবে অনেক কিছুই। বিশেষ করে, বড় এই দেশের সঙ্গে সমঝোতাও অনেক বড় একটা ব্যাপার বলে মনে করেন তিনি। ডক্টর রিজভী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সহযোগিতার অনেক ক্ষেত্র আছে; বিশেষ করে সেনা সহযোগিতার বিষয়। মার্কিনিদেরও আগ্রহ আছে এই বিষয়ে। আমাদের সেনাদের প্রশিক্ষণ এবং তাদের সঙ্গে নিরাপত্তা বিষয়ে যৌথভাবে কাজ করার বিষয় নিয়ে আলোচনা হতেই পারে।
কোন পক্ষই এজেন্ডা নিয়ে মুখ না খুললেও পররাষ্ট্রমন্ত্রনালয়ের নানান সূত্র থেকে জানা গেছে, হিলারির সফরে নিরাপত্তা, আইনের শাসন, মানবাধিকার, সুসাশন আর রাজনীতির ইস্যুগুলো প্রাধান্য পাবে। আর ঐক্যমত হলে হবে ‘অংশীদারী সংলাপ’ এবং ‘টিকফা’ চুক্তি। যদিও টিকফা চুক্তি নিয়ে এখনও তৈরি হয়নি বাংলাদেশ। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে টিকফা চুক্তি করা নিয়ে চাপ আছে। যদিও বিষয়টি স্বীকার করেন না ডক্টর গওহর। তিনি বলেন, আমরা কোন গোপন চুক্তি করবো না ঠিকই তবে সহযোগিতার নানান বিষয় নিয়ে হিলারির সঙ্গে আলাপ হবে।
ডক্টর ইমতিয়াজ বলেন, দুটি দেশের সঙ্গেই সাবধানী হওয়াটা জরুরী।
শনিবার বিকেলে চীন থেকে ঢাকায় নামবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আর রাতে আসবেন প্রণব মুখার্জি। ৬ মে ঢাকা থেকে কোলকাতা হয়ে দিল্লী যাবেন হিলারি আর প্রণব সরাসরি ফিরবেন দিল্লীতে।
পান্থ রহমান

মঙ্গলবার, ১ মে, ২০১২

গুরুত্বপূর্ণ তিন সফর নিয়ে গওহর রিজভী

জাপানের উপ-প্রধানমন্ত্রী কাতসুয়া ওকাদা, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আর ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির ঢাকা সফর শুধুই সম্পর্ক উন্নয়ন নয় বরং এ থেকে সফরে নগদ প্রাপ্তির সম্ভবনাও থাকছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর গওহর রিজভীর মতে, এই তিন শীর্ষ নেতার ঢাকা সফর বাংলাদেশের জন্য ইতিবাচক সিগন্যাল। আর সে কারনেই এ নিয়ে ব্যস্ত সময় কাটছে তার।
ব্যস্ত হয়ে উঠেছে কূটনৈতিক অঙ্গন। মাসের প্রথম সপ্তাহেই তিন শীর্ষ নেতার বাংলাদেশ সফর নিয়ে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। বেলারুশের উপ-পররাষ্ট্রমন্ত্রী  সের্গেই আলেইনিকের ঢাকা সফর শেষ হতে না হতেই আগামী ৩ মে আসছেন জাপানের উপ-প্রধানমন্ত্রী কাতসুয়া ওকাদা। আর সময় ভিন্ন হলেও একই দিন; ৫ মে ঢাকায় পা রাখবেন বাংলাদেশের পররাষ্ট্র সম্পর্কের গুরুত্বপূর্ণ দুই ‘ক্যারেক্টার’ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আর ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, এবারের এই সফরগুলো বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্ববহন করছে।
জাপানি উপ-প্রধানমন্ত্রীর সফরকে ‘সম্পর্ক উন্নয়ন’-এর তকমা দেওয়া হলেও; নগদ প্রাপ্তির সম্ভবনাও থাকছে। তবে ‘কী আর কতটা পাওয়া যাবে’ তা খোলাশা করেননি এই উপদেষ্টা। জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আঞ্চলিক শান্তি আর স্থিতিশীলতার পাশাপাশি থাকবে বাণিজ্য সহযোগিতার বিষয়গুলো। আর ভারতের সঙ্গে আলোচনায় আসবে ঝুলে থাকা বিষয়গুলো।
গওহর রিজভী বলেন, প্রণব মুখার্জির বাংলাদেশ সফর মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী পালন হলেও দুই দেশের মধ্যে ‘আলোচ্য বিষয়’গুলো নিয়েও কথা বলবেন তিনি।
ডক্টর গওহর আশা করেন, সপ্তাহজুড়ে বিশ্বের অন্যতম অর্থনৈতি পরাশক্তি তিন দেশের শীর্ষস্থানীয়দের সফর বাংলাদেশকে লাভবানই করবে।
পান্থ রহমান

শনিবার, ২৮ এপ্রিল, ২০১২

হিলারির সফর দুই দেশের সম্পর্কে অগ্রগতি আনবে


হিলারী ক্লিনটনের ঢাকা সফর দুই দেশের সম্পর্কে অভাবনীয় অগ্রগতি আনবে বলে মনে করেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা
শনিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ইয়ুথ লিডারশিপ সামিট ২০১২- এ বক্তব্য দেওয়ার আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, দুই দিনের সফরে আগামী ৫ মে ঢাকা আসছেন হিলারি
তরুণ নেতৃত্ব সম্মেলন ২০১২ অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মজিনা বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বাংলাদেশ সফরে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট প্রায় সকল বিষয়ই আলোচিত হবেতবে এই সফরেই দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি টিকফাসই হবে কি না সে প্রশ্নের কোন জবাব দেননি মজিনা
পান্থ রহমান

শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১২

আসছেন পাঁচ ভিআইপি!

আগামী দেড় সপ্তাহের মধ্যে বাংলাদেশ সফর করবেন বিশ্বের গুরুত্বপূর্ণ পাঁচ ব্যক্তি; বেলারুশের উপপররাষ্ট্রমন্ত্রী সার্গেই এফ আলেনিক, ডি-৮-এর (উন্নয়নশীল দেশগুলোর জোট) মহাসচিব ড. উইডি এ প্রেটিক্টো, জাপানের উপপ্রধানমন্ত্রী কাতসুয়া ওকাদা, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়বাংলাদেশের জন্য এই তালিকার শেষ তিনজন 'মহা গুরুত্বপূর্ণ ব্যক্তি' হিসেবে পরিচিত। বাকি দু’জন সচিব পযায়ের। বিশেষজ্ঞরা বলছেন, তাদের এই সফর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ


কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, ২৮ এপ্রিল, শনিবার দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন বেলারুশের উপপররাষ্ট্রমন্ত্রী সার্গেই এফ আলেনিকথাকবেন মঙ্গলবার পর্যন্তওই দিনই মানে ১ মে‘তেই ঢাকায় আসছেন ডি-৮-এর বিদায়ী মহাসচিব ড. উইডি এ প্রেটিক্টো
৭ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ৩ মে ঢাকায় আসছেন জাপানের উপপ্রধানমন্ত্রী কাতসুয়া ওকাদা থাকবেন দুই দিন

আর এর পরই আগামী ৫ মে দ্বিপক্ষীয় সফরে ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনবৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তর তার সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেয়।


আর রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে অংশ নিতে ওই একই দিন; ৫ মে রাতে ঢাকায় আসছেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়পরদিন সমাপনী অনুষ্ঠান
হিলারি ও প্রণব দুজনই ফিরে যাবেন ৬ মে
জানা গেছে; প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রণব মুখোপাধ্যায়ের সৌজন্য সাক্ষাসূচি চূড়ান্ত হয়েছেআলোচনা হবে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট সব ইস্যুতে। এছাড়া আগামী ২ থেকে ৫ মে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এডিবি’র বার্ষিক বৈঠকেই আলোচনা হবে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও প্রনব মুখারজির।
ইতিমধ্যে হিলারির সফরের জোর প্রস্তুতি শুরু হয়েছেসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, হিলারির সফর উপলক্ষে রাজধানীর একাধিক পাঁচ তারকা হোটেলে শতাধিক রুম বুকিং নেওয়া হয়েছে আজ-কালের মধ্যেই সেগুলো বুঝে নেবেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। হিলারির বৈঠকে টিকফা ও নিরাপত্তা সহযোগিতা আলোচিত হওয়ার সম্ভবনা আছে।
এনিয়ে প্রস্তুতি চলছে। আলোচনায় বারবার স্থান পেয়েছে সম্ভাব্য বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) এবং সামরিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের আগ্রহসন্ত্রাসবাদ, খাদ্য নিরাপত্তাসহ বিভিন্ন খাতে বৃহ পরিসরে বাংলাদেশের সঙ্গে কৌশলগত সহযোগিতা চুক্তি করতেও যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আগামী ৫ থেকে ৮ মে ঢাকা, কলকাতা ও দিল্লি সফর করবেন চীন থেকে তিনি ঢাকায় আসবেনঢাকায় বাংলাদেশ সরকার ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে তিনি সাক্ষা করবেন এ সময় তিনি রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তাসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট সব ইস্যু পর্যালোচনা করবেন দিল্লিতে ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি ভারত-যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক আলোচনা করতে পারেন বলে শোনা যাচ্ছে।
বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যখন উদ্বেগ জানাচ্ছে তখনই আসছেন হিলারী। আছে রাজনৈতিক অস্থিরতা। তাছাড়া আগামী নির্বাচন কার অধীনে হবে, তা নিয়ে মতবিরোধ ‍আছে। ধারণা করা হচ্ছে এই বিষয়গুলো আলোচনায় আসতে পারে। কেননা, যুক্তরাষ্ট্র সব সময়ই দুই দলকে আলোচনায় বসার তাগিদ দিয়ে এসেছে।
পান্থ রহমান