পৃষ্ঠাসমূহ

শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১২

দ্রুতই ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক


মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকেই টিকফা চুক্তির ভবিষ্যত নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস।
পররাষ্ট্র মন্ত্রনালয়ের কর্মকর্তাদের সংগঠনের আয়োজনে দুই দিনের ‘মিনাবাজার’ উদ্বোধনের পর সচিব বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সময়ই পররাষ্ট্র সচিব পর্যায়ের ওই বৈঠক হবে। আর তখনই টিকফা চুক্তিসহ দ্বিপাক্ষিক বিষয়গুলো আলোচিত হবে। তবে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে অনুষ্ঠিতব্য প্রথম আনুষ্ঠানিক বৈঠক সম্পর্কে জানতে চাইলে, তেমন কিছু বলতে রাজি হননি তিনি। জানিয়েছেন, ওই বৈঠকটি নিতান্তই কারিগরি। ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন উল্লেখ করে মিজারুল কায়েস বলেন, ঝুলে থাকা বিষয়গুলো দ্রুত সমাধানই আলোচনার উদ্দেশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন