পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ৩ জুলাই, ২০১২

মালয়েশিয়ায় আগুনে পুড়ে ৫ বাংলাদেশির মৃত্যু


মালয়েশিয়ার সেলাংগর প্রদেশে দুই সহোদরসহ পাঁচ বাংলাদেশি নাগরিক আগুনে পুড়ে মারা গেছেন।

মঙ্গলবার (৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অণুবিভাগের মহাপরিচালক সুলতানা লাইলা হোসেন এ খবরের সত্যতা  নিশ্চিত করেছেন। তবে এর বেশি কিছু তিনি জানাতে পারেননি।

সুলতানা লাইলা হোসেন বাংলানিউজকে বলেন, ``আমি মাত্র এ খবর পেয়েছি। কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসকে খোঁজ নিতে বলেছি। খবর পেলে আপনাদের জানাব।``

মালয়েশীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, নিহত বাংলাদেশিরা হলেন, বাবু, রুমান, আব্দুল্লাহ আল ফরহাদ এবং দুই সহোদর ফারুক ও বশির।

সেলাংগরের ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অপারেশন হেড মোহামদ সানি হারুল সংবাদ মাধ্যমকে জানান, নিহতদের বয়স ২৪ থেকে ৪০ এর মধ্যে।

তিনি  জানান, সোমবার দিবাগত রাত ৩ টার দিকে মালয়েশিয়ার সেলাংগর প্রদেশের তামান পুচং পেরদানা এলাকার একটি দোতালার ভাড়া বাড়িতে আগুন লাগলে ৭ বাংলাদেশি সেখানে আটকা পড়েন। এবং অগ্নিদগ্ধ হয়ে ৫ জনই মারা যান। বাকি ২ জন কোনোমতে বাড়িটি থেকে বেড়িয়ে আসতে পেরেছেন।
ওই ৫ জন বাড়িটির দোতালায় ছিলেন। আগুন লাগার পর তারা জানালার লোহার গ্রিল খুলে বের হতে চেষ্টা করেও ব্যর্থ হন। আগুনের কারণে দরোজা পথেও বের হওয়া অসম্ভব ছিল। ফলে তারা অগ্নিদগ্ধ হয়ে সেখানেই মারা যান।
সংবাদ: সংগ্রহ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন